logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ মে ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নাজিম উদ্দীনের অর্জনে জৈন্তাপুরে আনন্দ, শুভেচ্ছা জানালেন রোটারিয়ান খসরু চৌধুরী

অলিম্পিক ফুটবল দলে ডাক পাওয়ায় নাজিম উদ্দীনকে অভিনন্দন জানালেন খসরু চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন
অলিম্পিক ফুটবল দলে ডাক পাওয়ায় নাজিম উদ্দীনকে অভিনন্দন জানালেন খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক। 

বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ায় জৈন্তাপুর উপজেলার কৃতি ফুটবলার মোঃ নাজিম উদ্দীন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের সন্তান ও মতিন মিয়ার পুত্র নাজিম উদ্দীনের এই অর্জন পুরো জৈন্তাপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার এই সাফল্য এলাকার তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।


তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম, মেধা ও আত্মবিশ্বাসের মাধ্যমে নাজিম আজ জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে দেশের সুনাম বয়ে আনবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু নাজিম উদ্দীনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “জৈন্তাপুরের তরুণরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা দিয়ে এগিয়ে যাচ্ছে। নাজিমের এই সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণার এবং আনন্দের।”


উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের উদীয়মান ফুটবলার মোঃ নাজিম উদ্দীন সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড কার্যক্রমে ডাক পেয়েছেন। আগামী ১ থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিতব্য “ডায়মন্ড জুবলী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬” উপলক্ষে তাকে প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) থেকে আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15413
Page of