সারী-গোয়াইন এফসিডিআই নির্বাচনে শাহাব উদ্দিন সভাপতি, সুমন সম্পাদক
স্টাফ রিপোর্টার।
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে শাখাওয়াতুল আম্বিয়া সুমন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তা মিলন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মান্নান এবং কোষাধ্যক্ষ পদে মো. বাহার উদ্দিন নির্বাচিত হন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য (সাধারণ) পদে মো. জাকারিয়া আহমদ, আল আমিন, রহিমা বেগম ও কোহিনুর বেগম নির্বাচিত হন। কার্যকরী সদস্য (ভূমিহীন প্রতিনিধি) পদে মো. ফরিদ আহমদ, কার্যকরী সদস্য (মৎস্যজীবী প্রতিনিধি) পদে মো. আল আমিন এবং কার্যকরী সদস্য (দুঃস্থ নারী প্রতিনিধি) পদে শিফা বেগম নির্বাচিত হন।
নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মো. ইন্তাজ আলী ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত কমিটি আগামী দিনে প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি ফিরিয়ে আনবে এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।