logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ মে ২০২৬ ০২:৪৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০২:৪৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০২:৪৫ পূর্বাহ্ন
বালাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি। 


সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি এবং ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এ আয়োজন করা হয়।


বিকাল ৩টায় দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল— ‘দুর্নীতির মূল কারণ দারিদ্রতা’। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী এএসএম আনোয়ারুল ইসলাম।


প্রতিযোগিতায় বিপক্ষ দলের সুরাইয়া বেগম, নুরা বেগম ও মরিয়ম মোবাশ্বিক বিজয়ী হন। পক্ষ দলের ইউমা চৌধুরী, আনিকা বেগম ও জামিয়া বেগম রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মরিয়ম মোবাশ্বিক।


দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক রিপন চন্দ্র বর্মন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, প্রভাষক জাকারিয়া টিপু এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু।


এর আগে সকাল ১০টায় ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় হলরুমে ‘দুর্নীতি দমনে আইনই যথেষ্ট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দলের মাইশা খানম, নাজিয়া নিজাম ও শেখ ফারিহা বিজয়ী হন। পক্ষ দলের সনিয়া বেগম, দিতি রানী দাস ও মাহফুজ আহমদ রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দিতি রানী দাস।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসএম আনোয়ারুল ইসলাম ও শাহাব উদ্দিন শাহিন।


অপরদিকে বিকাল ২টায় গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি হলরুমে ‘সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এতে পক্ষ দলের হাফিজা বেগম, তানিশা আক্তার তানজিলা ও নাজিফা জান্নাত আরিয়ানা বিজয়ী হন। বিপক্ষ দলের সানজানা কবির নাবিলা, নাজিরা বেগম ও নাজিফা জান্নাত ফাইজা রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাফিজা বেগম।


একাডেমির সহকারী শিক্ষক তুহিনূর ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসএম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন শাহিন ও সাংবাদিক এমএ কাদির।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15411
Page of