বালাগঞ্জে আননূর মহিলা মাদ্রাসায় নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দিস্থ আননূর মহিলা মাদ্রাসায় ১৪৪৭ হিজরী সনের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় মাদ্রাসার ছাত্র-ছাত্রী কাফেলার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
ঐতিহ্যবাহী গহরপুর দেওয়ান বাড়ির সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও এশিয়া হোটেলের স্বত্বাধিকারী ফয়েজ আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুর।
মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল জলিল-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব গহরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান আসাদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সৌদি আরব প্রবাসী তরুণ সমাজকর্মী রাইজুল ইসলাম রাজু এবং আননূর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।