logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ মে ২০২৬ ০৭:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ১৫ মে সিলেট সফর, বিজ্ঞান মেলা ও স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ

বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি, দিনভর থাকবেন বিভিন্ন অনুষ্ঠানে

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৭:১০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি, দিনভর থাকবেন বিভিন্ন অনুষ্ঠানে

নিউজ ডেস্ক। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ১৫ মে ২০২৬ তারিখে সরকারি সফরে সিলেট জেলা সফর করবেন।


সরকারি স্মারক অনুযায়ী সফরসূচিতে জানানো হয়েছে, সকালে মন্ত্রী ঢাকার বাসভবন থেকে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় যাবেন এবং সেখানে ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো (ডিএমইএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।


এরপর সকাল ১০টা ২০ মিনিটে তিনি হোটেল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (BG 0601) যোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


সফরসূচি অনুযায়ী বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামের (ইনডোর) বিভাগীয় বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে বিকাল ৩টা ৩০ মিনিটে একই স্থানে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।


সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি আবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট (BS540) যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


সফরটি সম্পূর্ণ সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ থাকবেন। সফরের সার্বিক সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তর দায়িত্ব পালন করবে।


স্মারকে স্বাক্ষর করেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহমেদ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15402
Page of