logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৭ মে ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ভক্ত-আশেকানদের ঢল, সিলেটে শুরু শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন
ভক্ত-আশেকানদের ঢল, সিলেটে শুরু শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস

নিউজ ডেস্ক। 

সিলেটে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষ গিলাফ চড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু করে।


পরে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এসময় “লালে লাল, বাবা শাহজালাল” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাজার এলাকা।


ওরস উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত-অনুরাগী মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন। দুই দিনব্যাপী এই ওরস আগামী শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।


এদিকে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।


মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। এছাড়া ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।


ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15211
Page of