logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ০৪ মে ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাফুফের অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে ‘ইয়েস কার্ড’ পেলেন বিশ্বনাথের সাঈদ খান

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ মে ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ মে ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন
বাফুফের অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে ‘ইয়েস কার্ড’ পেলেন বিশ্বনাথের সাঈদ খান

বিশ্বনাথ প্রতিনিধি:


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অধীনে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে আয়োজিত বাছাই কার্যক্রমে সাফল্যের স্বাক্ষর রেখেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ ফুটবলার সাঈদ খান।


দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ১৩০ জন ফুটবলার নিয়ে এই বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়। টানা ৮ দিনের নিবিড় অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়নের পর চূড়ান্তভাবে ৩৬ জন ফুটবলারকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়, যা পরবর্তী ধাপে অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিবেচিত।


এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্বনাথ উপজেলার একমাত্র খেলোয়াড় হিসেবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাহারগাঁও গ্রামের ফরমান খানের কনিষ্ঠ পুত্র এবং বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র কৃতি ফুটবলার সাঈদ খান। একইসঙ্গে সিলেট জেলা থেকে গোলাপগঞ্জের ফুটবলার তানজিলও ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।


ছোটবেলা থেকেই সাঈদ খান নিয়মিত ফুটবল অনুশীলন করে আসছেন। স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় তার পারফরম্যান্স ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এছাড়া বাফুফে অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপে সিলেট পর্বে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে চ্যাম্পিয়ন হওয়া দলের তিনি ছিলেন নিয়মিত খেলোয়াড়।


জাতীয় পর্যায়ের এই বাছাইয়ে তার সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


উল্লেখ্য, বাফুফের এই বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ফুটবলারদের চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে। সাঈদ খানের মতো তরুণদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15168
Page of