logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ মে ২০২৬ ০৬:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে বোরো ধান সংগ্রহ শুরু: কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজিতে ৫২৭ টন ধান কিনবে সরকার

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ০৬:০২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ০৬:০২ অপরাহ্ন
জৈন্তাপুরে বোরো ধান সংগ্রহ শুরু: কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজিতে ৫২৭ টন ধান কিনবে সরকার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।


সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের এ উদ্যোগে স্থানীয় বোরো চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা। ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার।


সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই মো. মুহিত আলী নামের একজন কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে কোনো হয়রানি ছাড়াই ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15135
Page of