logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ মে ২০২৬ ১১:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জকিগঞ্জে ব্যতিক্রমী চক্ষু সেবা ক্যাম্প, একদিনে চিকিৎসা পেলেন ১,৬৬০ জন

জকিগঞ্জে চক্ষু সেবা ক্যাম্পে হাজারো রোগীর ভিড়, অপারেশনে সুযোগ ১৬০ জনের

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ১১:২২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ১১:২২ অপরাহ্ন
জকিগঞ্জে চক্ষু সেবা ক্যাম্পে হাজারো রোগীর ভিড়, অপারেশনে সুযোগ ১৬০ জনের

জকিগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জে দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে একদিনেই ১ হাজার ৬৬০ জন রোগী সেবা গ্রহণ করেন এবং ছানি অপারেশনের জন্য ১৬০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।


শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হযরত শাহ শরীফ (র.) ঈদগাহ মাদরাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।


“বালাউটি ছাহেব বাড়ি”-র ব্যবস্থাপনায় এবং সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ মানবিক উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পান।


আয়োজক সূত্রে জানা যায়, নির্বাচিত ১৬০ জন রোগীকে ইনক্লুসিভ আই হাসপাতাল-এ নিয়ে ছানি অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের যাতায়াত, থাকা-খাওয়া, খাবার ও পরবর্তী দিনের নাস্তার পূর্ণ দায়িত্ব নিয়েছে আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস।


এছাড়া অপারেশনপ্রাপ্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদেরও বিনামূল্যে কালো চশমা ও দুই মাসের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।


ক্যাম্প পরিদর্শনে এসে অতিথিরা এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও মানবিক হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর পরিচালক মাওলানা মাশুকুর রহমান মারুফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, হযরত শাহ শরীফ (র.) মাদরাসার মাওলানা জামিল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্থানীয়রা বলেন, একদিনে এত বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা প্রদান একটি বিরল ও প্রশংসনীয় উদ্যোগ, যা দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা।


আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15129
Page of