logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ এপ্রিল ২০২৬ ০১:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে র‍্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ০১:০০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ০১:০০ অপরাহ্ন
সিলেটে র‍্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

সিলেট: সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপরজন পালিয়ে যায়।


আটক ব্যক্তির নাম মো. শামীম আহমদ (৩১)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার হাউদপাড়া এলাকার বাসিন্দা।


পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ও তার সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14887
Page of