চা-শ্রমিকদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ
স্টাফ রিপোর্টার।
সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে রামাদান ফুডপ্যাক বিতরণ করেছে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের হিলুয়াছড়া চা-বাগানের মুসলিম শ্রমিকদের এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। প্রতিটি ফুডপ্যাকে ছিল খেজুর, চানা, ডাল, তেল, পেয়াজ, আলু, মুড়ি ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকশী বাংলা ফাউন্ডেশনের দাতা সদস্য ও আফ্রিকার কান্ট্রি ডিরেক্টর শাহ ফয়ছল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: আব্দুল হাফিজ শাফী, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ও মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, কার্যকরী সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু ও মিডিয়া কর্মী রাইয়্যান চৌধুরী।