logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রটোকল সংক্রান্ত সংবাদ

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রটোকল সংক্রান্ত সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি।

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার 


আজ সকাল ৭.৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বাঞ্ছারামপুর যাওয়ার পথে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের ভেলানগরে সড়কে একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আট জন পুলিশ সদস্য হতাহত হওয়ার ঘটনা ঘটে। অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে বিশনন্দী ফেরিঘাট হয়েছে বেলা ১২.৩০ মিনিটে বাঞ্ছারামপুরে প্রবেশ করেন।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে প্রটোকল দেয়ার সময় এ ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। 


পরে জুম্মার নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সে সময় আহতদের খোঁজখবর এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13592
Page of