logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০ পূর্বাহ্ন WP Import

চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০ পূর্বাহ্ন হবিগঞ্জ
WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০ পূর্বাহ্ন
চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন- শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সকলের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

 

জিজ্ঞাসাবাদে তারা জানান- শ্রীমঙ্গলে জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।

 

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন- সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11456
Page of