logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ন WP Import

অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ন
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের এসএমজি দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছি। দেখামাত্র গুলি করার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। চট্টগ্রাম নগরীতে জনসংযোগে ঢুকে প্রকাশ্য গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফা পৃথক নির্দেশনায় কমিশনার এ নির্দেশ দেন।

 

 

এ সময় কমিশনারের বার্তায় টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেয়া হয়েছে। স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে ১৩টি করার নির্দেশনা দিয়েছেন তিনি।

 

 

এ প্রসঙ্গে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের এসএমজি দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছি। দেখামাত্র গুলি করার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। চট্টগ্রাম নগরীতে জনসংযোগে ঢুকে প্রকাশ্য গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

নগরবাসীর নিরাপত্তার জন্য এই আদেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য আজ (মঙ্গলবার) থেকে টহল পুলিশের কাছ থেকে শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করা হচ্ছে। এর পরিবর্তে চায়না অটোমোটিভ সাব মেশিন গান বহন করবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলেই গুলি করবে। পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10513
Page of