logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন WP Import

নায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন
নায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন
নায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক ::

কৃষকের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিতের দাবিতে দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জের কৃষকরা মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা মোড় এলাকায় সড়কে আলু ফেলেন এবং মানববন্ধন করেন।

 

উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেয়াজ ফিরোজ শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

 

শাহনেয়াজ ফিরোজ শুভ বলেন, “আমরা কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করি, কিন্তু নায্য মূল্য পাই না। আমাদের কষ্টে অর্জিত ফসলের মূল্য মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। ২২ টাকা কেজি ব্যয়ে আলু উৎপাদন হলেও বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ টাকায়, যা আমাদের জন্য গুরুতর ক্ষতি। সরকারের কাছে আমরা দাবি করি, আমাদের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিত করা হোক।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10508
Page of