logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২৩ নভেম্বর ২০২৫ ০৯:২৯ পূর্বাহ্ন WP Import

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নি হ ত

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৯:২৯ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৯:২৯ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নি হ ত
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নি হ ত

দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

 

শনিবার (২২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মর্জিনা বেগম, তানজিমা বেগম, সাদিয়া ও শাম্মী আক্তার।

 

পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ওয়াকা পরিবহনের একটি মেইল বাস বেপরোয়া গতিতে নশিপুর এলাকায় পৌঁছালে কমলপুর থেকে কান্তনগর মেলার উদ্দেশে যাত্রী নিয়ে যাওয়া ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত আরও তিনজনকে নশিপুর এলাকার একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ‘দুপুর দুইটার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।’

 

দুর্ঘটনার পর এলাকাবাসী শোক ও আতঙ্কে রয়েছে। পথপরিবহন আইন না মানা ও অতিরিক্ত গতির কারণে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বারবার বেড়ে যাচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10164
Page of