সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
শনিবার(৩১ জুলাই )ভোরে জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকার মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। পরে সকালে তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন তারা। ভোরে বৈঠাখালী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
খবর পেয়ে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মইয়ার হাওরে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি তিনজনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সফিকুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছে।