Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকাডুবির ট্র্যাজেডি, নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার

০১ আগস্ট ২০২৬ • ০৫:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ):


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।


শুক্রবার (১ আগস্ট) রাত প্রায় ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর-বৈঠাখালী হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিখোঁজরা হলেন— ভবানীপুর গ্রামের অরুণ দেবনাথ (৪৮), অধির দেবনাথ (৫২), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৬২)।


স্থানীয় সূত্রে জানা যায়, মইয়ার হাওরের বালুচল এলাকার একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে একটি ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।


খবর পেয়ে জগন্নাথপুর, সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার দুপুরের দিকে তারা অরুণ দেবনাথ ও সতীন্দ্র দেবনাথের মরদেহ উদ্ধার করেন।


ঘটনার পরপরই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।


এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল। হাওরের পাড়ে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, নৌকাডুবির ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে পৌরসভার পক্ষ থেকে নিহত অরুণ দেবনাথ ও সতীন্দ্র দেবনাথের মরদেহ সৎকারের জন্য তাদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ থাকা অন্য দুই ব্যক্তির জন্যও সমপরিমাণ অনুদান বরাদ্দ রাখা হয়েছে।


নৌকাডুবির খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com