logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
রাজনগর থেকে বদলি, জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে পদায়ন

শান্তিগঞ্জের নতুন এসি ল্যান্ড ফারজানা হোসেন

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জের নতুন এসি ল্যান্ড ফারজানা হোসেন

সিলেট :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মিজ ফারজানা হোসেনকে। বর্তমানে তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।


গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।


বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার ফাতেমা-তুজ-জোহরার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট বিভাগে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ ফারজানা হোসেনকে (পরিচিতি নম্বর-১৯৩১৮) রাজনগর উপজেলা ভূমি অফিস থেকে শান্তিগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারা অনুযায়ী তাঁকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কালেক্টরকে অনুমতি দেওয়া হয়েছে।


জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।


নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফারজানা হোসেনের পদায়নের মধ্য দিয়ে শান্তিগঞ্জ উপজেলা ভূমি প্রশাসনে নতুন দায়িত্ব বণ্টনের সূচনা হতে যাচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19039
Page of