logo
চ্যানেল জৈন্তা নিউজ
সর্বশেষ ১২ নভেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গভীর রাতে কানাইঘাটে পুলিশের অভিযান, গ্রেপ্তার দুই পরোয়ানাভুক্ত আসামি

চ্যানেল জৈন্তা নিউজ ১২ নভেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন সর্বশেষ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ নভেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
গভীর রাতে কানাইঘাটে পুলিশের অভিযান, গ্রেপ্তার দুই পরোয়ানাভুক্ত আসামি

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার সোনাপুর গ্রামের ফয়জুল হকের ছেলে সেলিম আহমদ এবং ধলিবিল দক্ষিণ গ্রামের আলীম উদ্দিনের ছেলে সাহেদ আহমদ।


পুলিশ সূত্রে জানা যায়, সেলিম আহমদ নারী ও শিশু-সংক্রান্ত সিআর মামলা নম্বর ৪০০/১৮-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


অন্যদিকে, সাহেদ আহমদ নন-জিআর মামলা নম্বর ৪৪১/২৫-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। একই রাতে আনুমানিক ৩টা ৩৫ মিনিটে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বাবুল মিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. মোস্তফাসহ পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে।


পরে গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18904
Page of