logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ অক্টোবর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
ছাতকে কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:


‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ইনস্ট্রাক্টর লিপি আচার্য্যের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, প্রজীপ কর্মকর্তা প্রণব লাল দাস, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. রইছ মিয়া, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. জাহানারা বেগম, জেসমিন আক্তারসহ গণমাধ্যমকর্মী ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, “কন্যাশিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে রোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”


এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে কলেজ রোড প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18148
Page of