logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৮ অক্টোবর ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান: ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা ৬৫০০ টাকা

সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, জব্দ ১৪ হাইড্রোলিক হর্ন

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ অক্টোবর ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ অক্টোবর ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, জব্দ ১৪ হাইড্রোলিক হর্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণের দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।


মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এ সময় সুনামগঞ্জ সদর থানার পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা করার পাশাপাশি শব্দদূষণ সৃষ্টিকারী ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।


পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, জনস্বার্থে শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18041
Page of