logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৩ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত, উদ্ভাবন-প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের তাগিদ

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন
ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত, উদ্ভাবন-প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের তাগিদ

ছাতক প্রতিনিধি :: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর নির্ধারিত প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও কৃষক মানিক মিয়াসহ সংশ্লিষ্টরা।


বক্তারা বলেন, দেশের শিল্প, কৃষি ও সেবা খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা এবং দক্ষ মানবসম্পদের সমন্বয় প্রয়োজন। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কম খরচে অধিক ও মানসম্মত উৎপাদনের জন্য প্রযুক্তি ও দক্ষতার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, ক্ষুদ্র কৃষক ঋণ ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, এনামুল হক পারভেজ, আশরাফুল ইসলাম, দেবাশীষ দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পজীপ কর্মকর্তা মোজাম্মেল হকসহ শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হচ্ছে। ২০২৬ সালের দিবসের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17984
Page of