logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তাঁর স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন ডলি বেগম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

এদিকে, একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে পরিবারজুড়ে আনন্দের জোয়ার বইছে। নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণ প্রসবের তুলনায় একটি বিশেষ ঘটনা।

মা ও তিন নবজাতক সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17703
Page of