logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ, ভিশন ইলেকট্রনিক্সকে জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ, ভিশন ইলেকট্রনিক্সকে  জরিমানা

সিলেট প্রতিনিধি:

গ্রাহকের কাছ থেকে পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট নগরীর উপশহরের সাত্তার ম্যানশনস্থ ভিশন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটের গোটাটিকরস্থ জেলা কার্যালয়ে অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।


অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খায়রুল আমিন রাফসান গত ১৫ জুলাই নগরীর উপশহরের সাত্তার ম্যানশনস্থ ভিশন ইলেকট্রনিক্স থেকে একটি থ্রি-পিন মাল্টিপ্লাগ কেনেন। অভিযোগ অনুযায়ী, পণ্যের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি নেওয়া হয় তার কাছ থেকে।


পরে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন খায়রুল আমিন রাফসান।


অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গ্রাহকের কাছ থেকে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভিশন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের কাছ থেকে পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা আইনবিরোধী। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


অভিযোগকারী খায়রুল আমিন রাফসানের অভিযোগের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় পণ্যের নির্ধারিত মূল্য যাচাই করে কেনাকাটা এবং অতিরিক্ত মূল্য নেওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17154
Page of