logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৫ আগস্ট ২০২৬ ০২:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ আগস্ট ২০২৬ ০২:০৪ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ আগস্ট ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১২ আগস্ট ২০২৬) মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১টা ১৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। সন্ধ্যায় আলোচনা সভা, অতিথি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রশীদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ।


গুণীজন হিসেবে সম্মাননা গ্রহণ করেন সফল কৃষক আনসার মিয়া, সাধক ও লোককবি আব্দুর রহমান ভান্ডারী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শেখ আলহাজ্ব আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রহমান শাহীন, বিশিষ্ট সমাজসেবক মুহ. আতাউর রহমান, ‘বৃক্ষকন্যা’ মোসাম্মৎ সাদিয়া আক্তার (ঈশা), বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মাসুমুর রহমান মাতাবের পক্ষে মুহ. আতাউর রহমান, অফিসবাজার সমাজকল্যাণ তহবিলের সভাপতি ও সমাজসেবক মো. আব্দুল মুকিত, মোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহন মিয়া (ম্যাজিক মোহন), সমাজসেবক মো. আজমল আলী শাহ এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।


রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মাছুমা আক্তার মৌমি। ২য় স্থান অর্জন করেন মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী আশহাদিয়া খাতুন ঐশী এবং ৩য় স্থান অর্জন করেন আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহীদুল ইসলাম। বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক, বই ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা মানুষের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।


বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানটি সার্বিকভাবে সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার এক মিলনমেলায় পরিণত হয়।


মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু, নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, তিমির বনিক, বিকাশ দাশ, নাসরিন আক্তার প্রিয়া, শাহ মো. ফজলুর রহমান, ফরিদুল ইসলাম ফরাজ, জালালুর রহমান, এনামুল হক আলম, জ্যোতির্ময় চক্রবর্তী, মো. মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির), স্বরণ সিং, তাওহীদ ইসলাম, রিপন আহমদ-২, গৌবিন্দ গোস্বামীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16971
Page of