logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৩ আগস্ট ২০২৬ ০৩:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিসিক শিল্প নগরীতে ভ্রাম্যমাণ আদালত, এ-ওয়ান ব্রেডকে ২ লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:২১ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:২১ অপরাহ্ন
বিসিক শিল্প নগরীতে ভ্রাম্যমাণ আদালত, এ-ওয়ান ব্রেডকে ২ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের বিসিক শিল্প নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বুধবার (১২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহ যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক), ৩৮ ও ৩৯ ধারায় এ-ওয়ান ব্রেড এন্ড বেকারীকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় জেরিন ফুড এন্ড কোং-কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16918
Page of