logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৯ আগস্ট ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।


তিনি জানান, রাতের আঁধারে চার-পাঁচজনের একটি চোরাকারবারি দল ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মো. তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় দলের অপর সদস্যরা পালিয়ে যান।


সূত্র: সময় টিভি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16845
Page of