চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৭ আগস্ট ২০২৬
১১:০৭ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
শ্রীমঙ্গলে ৪২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ পারভীন বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন (পশ্চিমপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পারভীন বেগমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি কালো জিপার ব্যাগের ভেতর থেকে ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16805
Page of