logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৬ জুন ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগরের বিমানবন্দর থানা কমিটি ৬ মাসের জন্য অনুমোদন

ছাত্রশক্তির সাংগঠনিক বিস্তারে সিলেটের বিমানবন্দর থানা কমিটি অনুমোদন

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন
ছাত্রশক্তির সাংগঠনিক বিস্তারে সিলেটের বিমানবন্দর থানা কমিটি অনুমোদন

সিলেট প্রতিনিধি: জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার আওতাধীন বিমানবন্দর থানা কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।


অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার আরাফাত নাঈম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম শাকিল।


বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিমানবন্দর থানা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে এ কমিটি।


এ কমিটির অনুমোদন দেন মোঃ জুবায়ের আহমদ এবং কাওসার গাজী।


নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজের অধিকার আদায়, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে জাতীয় ছাত্রশক্তিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে বিমানবন্দর থানা এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15848
Page of