logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৬ জুন ২০২৬ ০৩:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত হলে বাজারে স্বস্তি ফিরবে—এডভোকেট আব্দুর রহমান আফজাল

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৩:৫৬ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৩:৫৬ পূর্বাহ্ন
জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত হলে বাজারে স্বস্তি ফিরবে—এডভোকেট আব্দুর রহমান আফজাল

সিলেট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল বলেছেন, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বাজারে স্বস্তি ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।


শুক্রবার (৫ জুন ২০২৬) তিনি সিলেটের আম্বরখানা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুসল্লী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, সদস্য প্রিন্সিপাল আব্দুর রহমান, সদস্য আশেক আহমদ, সদস্য সাকের আহমদ, সিলেট জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, বিমানবন্দর থানার আহ্বায়ক মুজিব রানা, সদস্য সচিব নাদিম মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মামুন আহমদ, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার আহ্বায়ক মোঃ হাসান আহমদ জিতু, পাশাপাশি ছাত্রশক্তি মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাহিন তালুকদার, সাদ্দাম, নাফিমসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো জনজীবনে গভীর প্রভাব ফেলছে। এসব সংকট উত্তরণে সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণমূলক কার্যকর প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।


তিনি আরও বলেন, সিলেট নগরীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা ও নাগরিক ভোগান্তি নিরসনে বাস্তবমুখী ও সুপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।


সবশেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15847
Page of