আধুনিক মোবাইল সেবা নিয়ে বটেশ্বরে পথচলা শুরু করলো প্রাইম টেলিকম
নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীর জালালাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর বাজারের পিউলী সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রাইম টেলিকম। স্থানীয় ক্রেতাদের হাতে সুলভ মূল্যে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও মোবাইল এক্সেসরিজ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিনের দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রাইম টেলিকমের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক বিলাল আহমেদের সভাপতিত্বে এবং শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিউলী সুপার মার্কেটের ম্যানেজার জুনাব আলী, বটেশ্বর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সোলেমান আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আকমল হোসেন জাহিদ, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, ইঞ্জিনিয়ার আতিক হোসেন, জাহিদ হোসেন, আব্দুল রশীদ, বাবুল আহমেদ, সমাজসেবী শাহীন ফেরদৌস, নুরুল ইসলাম মঞ্জুর, সালেহ আহমেদ, ব্যবসায়ী মাহমুদ আলী, সেলিম আহমেদ, ইকবাল হোসেন, রিপন তালুকদারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক শাহিন আহমেদ বলেন, “এখন থেকে স্থানীয় ক্রেতাদের মোবাইল ফোন ও এক্সেসরিজ কিনতে সিলেট শহরে যেতে হবে না। প্রাইম টেলিকমে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, প্রয়োজনীয় এক্সেসরিজ এবং গ্রাহকবান্ধব সেবা পাওয়া যাবে। স্থানীয় মানুষের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করেই আমাদের এ উদ্যোগ।”
তিনি আরও জানান, গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সুলভ মূল্যে সরবরাহের পাশাপাশি অদূর ভবিষ্যতে একটি স্বনামধন্য মোবাইল কোম্পানির শোরুম চালুর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তারা বলেন, বটেশ্বর ও আশপাশের এলাকার মানুষের জন্য আধুনিক মোবাইল সেবা ও প্রযুক্তিপণ্য সহজলভ্য করতে প্রাইম টেলিকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় বাজারে নতুন এ উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণেও ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।