logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ জুন ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ জুন ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ জুন ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন
কানাইঘাটে পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার


সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক অভিযানে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজনকে মদ্যপ অবস্থায় হৈ-হুল্লোড় করার অভিযোগে এবং অপর দুজনকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে এসআই (নিঃ) সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানা এলাকায় ডিউটিরত অবস্থায় কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর বড় মসজিদ থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিমে ভানু লাল দাশের বাড়ির সামনের পাকা রাস্তায় উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান।


পরে ঘটনাস্থলে গিয়ে জাহেদ আহমদ (২৬), পিতা- হারুনুর রশিদ, সাং- লখাইরগ্রাম, থানা- কানাইঘাট, জেলা- সিলেট এবং শিশির রঞ্জন দাস, পিতা- রসেন্দ্র চন্দ্র দাস, সাং- মহেষপুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা একেক সময় একেক ধরনের উত্তর দেন। একপর্যায়ে তারা মদ্যপানের বিষয়টি স্বীকার করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক তাদের গ্রেফতার করা হয়।


এদিকে, পৃথক আরেক অভিযানে এসআই দুর্গা কুমার দাশ ও এসআই সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ননজিআর-১৭/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেন।


গ্রেফতারকৃতরা হলেন নূর আহমদ (৩২), পিতা- হাজী জোয়াদ আলী, সাং- উত্তর দলইমাটি, থানা- কানাইঘাট, জেলা- সিলেট এবং সিতারা বেগম (৩৫), পিতা- মৃত হাজী জোয়াদ আলী, স্থায়ী ঠিকানা- উত্তর দলইকান্দি, উপজেলা/থানা- কানাইঘাট, জেলা- সিলেট।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15824
Page of