logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৪ জুন ২০২৬ ০২:৪০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে তাঁতীদলের নবগঠিত কমিটিকে ঘিরে আনন্দ মিছিল-সমাবেশ

নতুন কমিটি অনুমোদনে জৈন্তাপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের শক্তি প্রদর্শন

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ জুন ২০২৬ ০২:৪০ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ জুন ২০২৬ ০২:৪০ পূর্বাহ্ন
নতুন কমিটি অনুমোদনে জৈন্তাপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের শক্তি প্রদর্শন


জৈন্তাপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে বুধবার বিকেলে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল তামাবিল মহাসড়কের দালানবাড়ি পয়েন্ট থেকে বের হয়। পরে মিছিলটি জৈন্তাপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারস্থ উপজেলা পরিষদ গেইট এলাকায় গিয়ে শেষ হয়।


মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান আহমেদ, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তানভির আহমেদ শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সূজন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ এবং জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল মিয়া রিপন।


বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মিসবাউল আম্বিয়া। তিনি বলেন, নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। জৈন্তাপুর উপজেলা তাঁতীদলকে একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, প্রবীণ মিত্র, মঈনুল হোসেন, শামীম আহমেদ, বদরুজ্জামান জামান, বোরহান উদ্দিন, এম ইউ জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন আল মামুন, বদরুল আলম, আলাউদ্দিন আল আশরাফ, রাহিম আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15808
Page of