logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ মে ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে রোটারিয়ান খসরুর অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন
জৈন্তাপুর পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে রোটারিয়ান খসরুর অভিনন্দন

নিউজ ডেস্ক। 

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি মো. শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শাখাওয়াতুল আম্বিয়া সুমনসহ পুরো কমিটিকে অভিনন্দন জানান।


তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সারী-গোয়াইন পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন আরও গতিশীল হবে এবং এলাকার পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রোটারিয়ান খসরু বলেন, প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এ ধরনের উন্নয়নমূলক সংগঠনগুলো আরও শক্তিশালী হবে এবং জনকল্যাণে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।


তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15430
Page of