logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আরও ২ জন আসামি পলাতক রয়েছেন। আটককৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা সদরের জালাল বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও ওসি (তদন্ত) মোঃ উসমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালায়।


পুলিশ জানায়, অভিযান চলাকালে কয়েকজন মাদককারবারি দেশীয় দা-ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফলভাবে সম্পন্ন করে।


অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় মদের বোতল ৬টি, বিয়ার ২টি, খালি বিয়ারের ক্যান ৫টি, ইয়াবা ৪০৫ পিস, গাঁজা ২৫০ গ্রাম, ৩২ ইঞ্চি লম্বা দেশীয় তরবারি ৪টি এবং ৩৪ ইঞ্চি লম্বা একটি হাঁসুয়া।


গ্রেফতারকৃতরা হলেন পারুল বেগম (৫০), সুমি বেগম (২৮), সুমা আক্তার (২২), স্বপ্না বেগম (৩৫) ও তানজিনা আক্তার (১৯)। পলাতক আসামিরা হলেন সোহান (১৯) ও শাহজাহান আলী (৩৫)।

তাদের সকলের বাড়ি যশপুর (রাজবাড়ী, জালাল বস্তি), জৈন্তাপুর থানা, সিলেট জেলা।


এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী নং- ১৪৪১ ও ১৪৪৭ তারিখে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জৈন্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15052
Page of