logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ মার্চ ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ মার্চ ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ মার্চ ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ সদর উপজেলার অবৈধভাবে তেল মজুত করার অপরাধে সোহেল চৌধুরী নামের এক দোকানীকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার হওয়া তেল জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। 

রবিবার বিকালে কৃত্রিম ভাবে তেল সংকট রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানকালে আহমদাবাদ বাজারের চৌধুরী ট্রেডার্সে অবৈধভাবে ১১ ব্যারেল পেট্রোল মজুত পান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়াদ সাত্তাত চৌধুরী ও সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ। পরে অধিক মুনাফার জন্য অবৈধভাবে তেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী ও ওসি রতন শেখ বলেন, ইরান-ইসরাইল যুদ্ধে  তেলের অস্থিতিশীল পরিবেশের সুযোগে যেন কেউ অধিক তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না অরে সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি দোকানে অবৈধভাবে অতিরিক্ত পেট্রোল মজুদ পাওয়ায় আদালত পরিচালনা করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেট্রোল জব্দ করে সদর থানার হেফাজতে রাখা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13894
Page of