logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ মার্চ ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ মার্চ ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ মার্চ ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন
সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক

সিলেটের মোগলাবাজার এলাকায় এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে রুকন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

জানা গেছে, গ্রেফতার হওয়া রুকন মিয়া সিলেট মহানগর মোগলাবাজার থানা এলাকার বীরমঙ্গল গ্রামের লাল মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। তিনি প্রায়ই তার বোনের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগে রুকন মিয়া গোপনে তার শ্যালিকার কিছু অশ্লীল ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন।

পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে রুকন মিয়ার অনৈতিক আচরণ বাড়তে থাকলে ভিকটিম বিষয়টি তার বোনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি সন্তানও রয়েছে।

এরপরও ভিকটিমকে হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখতে চাপ দেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রুকন মিয়া ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভিকটিম পর্নোগ্রাফি আইনে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রুকন মিয়া আত্মগোপনে চলে যান।

এ তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13893
Page of