logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

অনলাইন সংস্করণ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন রাজনীতি
অনলাইন সংস্করণ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আগামীতে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দেবে।


এসব নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলের সব স্তরের নেতাকর্মীদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালাই করে নিতে চায় দলটি। দলীয় সূত্র বলছে, নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব আরও জোরালোভাবে জানান দিতে চায়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13429
Page of