logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ মে ২০২৫ ০৬:০৫ পূর্বাহ্ন WP Import

আইজি ব্যাজ পেলেন এসএমপি পুলিশ কমিশনার রেজাউল করিম

WP Import ০৩ মে ২০২৫ ০৬:০৫ পূর্বাহ্ন সিলেট
WP Import ০৩ মে ২০২৫ ০৬:০৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :: দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ (আইজি ব্যাজ) অর্জন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: রেজাউল করিম।

 

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এসএমপি পুলিশ কমিশনারকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ (আইজি) বাহারুল আলম।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

জানা যায়, মো: রেজাউল করিম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া মাদক নির্মূলে অভিযান অব্যহত, ক্লুলেস মার্ডার এর রহস্য উদঘাটন, চোরাচালান রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

 

এছাড়া জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ এবং এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ এ সম্মানজনক পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12564
Page of