logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ মে ২০২৫ ০১:৫৬ পূর্বাহ্ন WP Import

জৈন্তাপুরে পুকুরের পানিতে বাসছিল নবজাতকের লা*শ

WP Import ০৯ মে ২০২৫ ০১:৫৬ পূর্বাহ্ন সিলেট
WP Import ০৯ মে ২০২৫ ০১:৫৬ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ ::

সিলেটের জৈন্তাপুর পূর্ববাজার বড়পুকুর থেকে ভাসমান মস্তকবিহীন গলিত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ই মে) দুপুর আড়াই টায় জৈন্তাপুর উপজেলা সদরে পূর্ব বাজার সংলগ্ন বড়পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উদ্ধার হওয়া মৃতদেহটি নবজাতক শিশুর। মৃতদেহের মাথার অংশটি পঁচে গলে দেহ হইতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থানীয় লোকজনের ধারণা হচ্ছে মৃত অবস্থায় জন্ম নেয়া শিশুটি কেউ পুকুরে ফেলে থাকতে পারে।

 

তিনি আরো বলেন উদ্ধার হওয়া মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12532
Page of