logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ জুন ২০২৫ ১১:১৫ অপরাহ্ন WP Import

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জয়নাল আবেদীন

WP Import ০৫ জুন ২০২৫ ১১:১৫ অপরাহ্ন সিলেট
WP Import ০৫ জুন ২০২৫ ১১:১৫ অপরাহ্ন
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জয়নাল আবেদীন
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট-০৪ আসনের (জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-০৪ আসেন সংসদসদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট জেলা সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

তিনি এক বার্তায়  বলেন, “ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা প্রচার করে। বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মনের ভিতরে ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ।

তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।সবাইকে এক কাতারে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে ।

ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12438
Page of