logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ জুন ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন WP Import

জৈন্তাপুরে নদী থেকে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

WP Import ০৬ জুন ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন সিলেট
WP Import ০৬ জুন ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদীর পানিতে ডুবে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মো শামীম আহমেদ (২৫)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক কালহাওড় গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ই জুন) নিহত বালু শ্রমিক শামীম বেলা আনুমানিক ১:৩০ ঘটিলায় উপজেলার সারিঘাট কাটাগাঙ নদীর মামা ভাগনা ডয়ারে বালু উত্তোলনে কাজে যায়। এ সময় অসাবধানতা বশত নৌকা থেকে পড়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্হানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনী। তিনি জানান স্হানীয় ভাবে জানা যায় নিহত ব্যক্তি মৃগি রোগী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সম্পন্ন করেছে। তিনি আরো বলেন উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12437
Page of