logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ জুন ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন WP Import

সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

WP Import ২৫ জুন ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন সিলেট
WP Import ২৫ জুন ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন

 

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে ও সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) দেবল সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বিশ্বজিত রায়। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক আব্দুন নুর, মুমিন রশিদ, আমিনুল ইসলাম, সুজন চন্দ অনুপ। বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি উদ্যক্তা রহমত উল্লাহ, ফয়জুল হাসান, স্বপ্না রানী দাস প্রমুখ। এছাড়াও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12310
Page of