logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৬ জুলাই ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন WP Import

ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা 

WP Import ১৬ জুলাই ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন রাজনীতি
WP Import ১৬ জুলাই ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন
ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা 
ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা 

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে খেলাফত মজলিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক-দোয়ারা ও পৌরসভার উদ্যোগে বুধবার দুপুরে ছাতক শহরেের চিলিস রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম, প্রধান বক্তা ছাতক-দোয়ারা সংসদীয় আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা সাদিক ছালিম।

 

 

এ সময় আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, দোয়ারা উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, খেলাফত মজলিস নেতা, মাওলানা আলী হায়দার, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আলমাছ উদ্দিন, মাওলানা আব্দুল খালিক মানিক, মাওলানা আবুল কালামসহ প্রমুখ।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের সমর্থনে ও ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রতিটি পাড়া – মহল্লায় জোরালো প্রচার অভিযান চালানোর জন্যে সভায় ঐক্যমত পোষণ করা হয়।

মতবিনিময় শেষে শহরে এক প্রচার মিছিল বের করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12125
Page of