logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ জুলাই ২০২৫ ০৫:০৫ পূর্বাহ্ন WP Import

জগন্নাথপুরে পুলিশের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার

WP Import ১৯ জুলাই ২০২৫ ০৫:০৫ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ১৯ জুলাই ২০২৫ ০৫:০৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে পুলিশের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার
জগন্নাথপুরে পুলিশের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ১২৪/২৫ মামলায় আদালতের গ্রেফতারি পরোনাভূক্ত পলাতক আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আবদুল মছবিবরের ছেলে আবদুল হাই সেকেল (৫০) ও তার পুত্র আমির হোসেন ফাহিম (২৫)।

 

জানাগেছে, জগন্নাথপুর থানার এসআই চার্জ ইনচার্জ আল আমিনের নেতৃত্বে থানার এসআই দিপংকর হালদার, এসআই রিফাত সিকদার, এসআই হাদী আবদুল্লাহ, এএসআই হুমায়ূন কবির বাহার, এএসআই জমির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পিতা-পুত্র আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ১৯ জুলাই শনিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12092
Page of