logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৫ ০২:২৮ অপরাহ্ন WP Import

আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব: মির্জা ফখরুল

WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:২৮ অপরাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:২৮ অপরাহ্ন
আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব: মির্জা ফখরুল
আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সবই বিএনপি তুলে নেবে। তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না।’

 

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্ট বলেছিলেন-আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।’

 

তিনি আরও উল্লেখ করেন, “শেখ হাসিনাকে বলতে চাই-অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।”

 

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, ‘দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।’

 

তিনি আরও অভিযোগ করেন, পিআর ইস্যুতে কিছু দল, জামায়াতে ইসলামি বাংলাদেশসহ আরও কয়েকটি দল জনগণের উপর জবরদস্তি করছে। ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।’

 

ফখরুল বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।’

 

সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী ও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10507
Page of