logo
চ্যানেল জৈন্তা নিউজ
অর্থনীতি ২২ নভেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন WP Import

ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়,মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি — হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

WP Import ২২ নভেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন অর্থনীতি
WP Import ২২ নভেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন
ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়,মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি — হাফিজ মাওলানা ফখরুল ইসলাম
ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়,মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি — হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “ব্যাংক ব্যালেন্স করার জন্য রাজনীতিতে আসিনি; মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যই রাজনীতিতে এসেছি।”

 

গত বৃহস্পতিবার বাদ মাগরিব বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাড়াভরা বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান,গত কয়েক বছর ধরে তিনি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সমাজসেবা ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। জনগণের দোয়া ও সমর্থন তাকে আরও উৎসাহিত করে—এমনটিও উল্লেখ করেন তিনি।

 

ফখরুল ইসলাম আরও বলেন,জনগণ যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ এলাকার সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান,দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় সর্বস্তরের ব্যক্তিবর্গ।

এসময় গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ ও সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সভা শেষে নেতৃবৃন্দ খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10176
Page of