Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | ০৪:৪৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জে নাশকতা মামলায় আ’, লীগ নেতা গ্রেপ্তার

✍ WP Import
🕒 শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | ০৪:৪৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানকুনিয়া জলমহাল এলাকার একটি খলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নুরপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

 

এলাকাবাসীর একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে শূন্য থেকে শুরু করে দেলোয়ার হোসেন এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। বিভিন্ন সময় লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো ও গরুচোর চক্রের সঙ্গে আঁতাত করে অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর তিনি খোলস বদলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, নাশকতা প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে দেলোয়ার হোসেনের নাম আসামি হিসেবে উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে নাশকতা মামলায় আ’, লীগ নেতা গ্রেপ্তার
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com