Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | ০৯:০০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

✍ WP Import
🕒 মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | ০৯:০০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি।।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার(২ নভেম্বর)  আছরে নামাজ শেষে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সম্মুখে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে খতমে কোরআন, দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময়ে অ্যাড.নুরুল ইসলাম নুরল বলেন, আজকে সারাদেশের মানুষের মন খারাপ। কারণ তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সে জন্য সকলের কাছে  দোয়া কামনা করছি।

কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছির।

এ সময় জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনূর আলী, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১২.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com